ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন স্টোকস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ০৯:১৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ০৯:১৪
চলতি মাসের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জো রুট। এরপর থেকেই শোনা যাচ্ছে, ইংলিশদের লাল বলের দায়িত্ব পেতে যাচ্ছেন বেন স্টোকস। এবার ডেইলি মেইলের প্রতিবেদনে নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি'ও এমন ইঙ্গিত দিয়েছেন।
নেতৃত্বের বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্টোকসের সাথে কথা বলেছেন রব কি। ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের সাথে কোনো দ্বিমত প্রকাশ করেননি তারকা অলরাউন্ডার। ডেইলি মেইলের দাবি, আগামীকাল বৃহস্পতিবার সাদা পোশাকের ক্রিকেটের নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
অন্যদিকে, সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেনের মতো পৃথক কোচও নিয়োগ করতে চলেছে ইসিবি। সেই অনুযায়ী টেস্টে ইংল্যান্ডের নতুন হেড কোচ নিযুক্ত হতে চলেছেন গ্যারি কারস্টেন।
কারস্টেনের সঙ্গে কোচ হওয়ার দৌড়ে আছেন ওটিস গিবসন, সিমন ক্যাটিচ। তবে দক্ষিণ আফ্রিকান কারস্টেনই এগিয়ে। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে বর্তমানে কাজ করছেন তিনি। কিন্তু এই বছরের প্রতিযোগিতা শেষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে যোগ দিতে পারবেন।
- বিষয় :
- বেন স্টোকস
- ইংল্যান্ড
- গ্যারি কারস্টেন
