ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ইংল্যান্ড

হৃদয়ভাঙা গল্প হ্যারি কেইনদের

ইংল্যান্ডের দীর্ঘ শিরোপাখরা এখন ৬০ বছর ছাড়িয়ে যাবে। তবে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে একদম শেষ মুহূর্তের এই বিপর্যয় হয়তো তাদের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ক্ষত হয়ে থাকবে। আটলান্টার চোখ ধাঁধানো স্টেডিয়ামে হ্যারি কেইন-জুড বেলিংহামদের দেখে মনে হয়েছে পুরো বিধ্বস্ত। লিড নিয়েও ২-১ গোলের হারটি তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে। ২০১৮ বিশ্বকাপেও সেমিফাইনালের বাধা টপকাতে পারেনি ইংলিশরা। এগিয়ে গিয়েও ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল তারা। বিশ্বমঞ্চের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও একই ব্যর্থতা থ্রি লায়ন্সদের। ২০২০ ইউরোর ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হারের পর ২০২৪ সালের আসরে স্পেনের বিপক্ষে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে দলটিকে।

আপডেটঃ ১৭ জুলাই ২০২৬ | ১২:৩৫
হৃদয়ভাঙা গল্প হ্যারি কেইনদের

লাউতারো বললেন, ‘এমন গোলের স্বপ্নই আমি দেখেছি’

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আর সেটি যদি হয় বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই, সেই ম্যাচের মাহাত্ম্য সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। দুই দলের ভক্ত-সমর্থকদের বিপুল প্রত্যাশায় খেলোয়াড়দের ওপর ভর করে আলাদা স্নায়ুচাপ। এমন ম্যাচে গোল করে জয় ছিনিয়ে আনতে পারলে জাতীয় বীরের সম্মান জোটে। সেটি ভালো করেই জানতেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোল করে আর্জেন্টিনাকে ফাইনালের টিকিট পাইয়ে দেওয়া ইন্টার মিলান তারকা মার্তিনেজ জানালেন, এই গোলটা তাঁর কাছে স্বপ্নের মতো বিষয়।

আপডেটঃ ১৭ জুলাই ২০২৬ | ১১:৫৪
লাউতারো বললেন, ‘এমন গোলের স্বপ্নই আমি দেখেছি’

মাঠের লড়াই শেষে রাজনৈতিক উত্তেজনা

সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই ইংল্যান্ডের বিপক্ষে মনস্তাত্ত্বিক লড়াইয়ে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন খেলোয়াড়রা। আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচে কথার লড়াই শারীরিক রূপ নিয়েছিল। আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলোয়াড়রা প্রথমার্ধে একে অন্যকে ফাউল করায় ব্যস্ত ছিলেন। ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি। খেলা ছাপিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়া সেমিফাইনাল ম্যাচটি জিতে নিয়ে ফিফার নিয়মও ভেঙেছে আর্জেন্টিনা। ফকল্যান্ড দ্বীপ নিয়ে সৃষ্ট বৈরিতার প্রতিবাদে রাজনৈতিক স্লোগান ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানার প্রদর্শন করেন জিওভান্নি লো সোলসো ও নিকোলাস ওতামেন্ডি। এ জন্য শাস্তি পেতে হতে পারে লিওনেল মেসিদের। আর্থিক দণ্ড দেওয়া হতে পারে আর্জেন্টিনা দলকে।

আপডেটঃ ১৭ জুলাই ২০২৬ | ১১:৩৭
মাঠের লড়াই শেষে রাজনৈতিক উত্তেজনা

সর্বশেষ