ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্টোকস-ম্যাককালামে ইংল্যান্ডের 'নতুন' শুরু

স্টোকস-ম্যাককালামে ইংল্যান্ডের 'নতুন' শুরু
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২২ | ২৩:৩৫ | আপডেট: ০১ জুন ২০২২ | ২৩:৩৫

শুরুর আগেই নিঃসংকোচ পতাকা ওড়ালেন বেন স্টোকস। জানিয়ে দিলেন তার সময়ে দলের সবাই খেলবেন স্বাধীনভাবে। কোনো কিছু নিয়ে নাক গলাবে না বোর্ড। আজ লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হচ্ছে বেন স্টোকস যুগের। আগের দলনেতা জো রুটের টানা বাজে সময়ে নড়েচড়ে বসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ড। ১৭ টেস্টে জয় মাত্র একটি। সে জন্য রুটের অধিনায়কত্ব ছাড়াই ছিল একমাত্র পাথেয়। সেই চেয়ারে বসেন স্টোকস। যাত্রাতে তার মিশন নিউজিল্যান্ড। তিনি নিজেও কিউইদের একজন ছিলেন, কিন্তু এখন ইংলিশ দলনেতা।

কিউইদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে বললেন সবাইকে কোনো প্রকার চাপ ছাড়াই খেলতে, 'আমি তো একেবারে ফাঁকা ক্যানভাস দেখছি। আমি চাই আমার অধিনায়কত্বের সময় সবাই স্বাধীনভাবে খেলবে। এটা আমাদের সময়, আমরা নির্দেশ দেব কীভাবে সামনে এগিয়ে যেতে হয়। সবাই সতেজভাবে শুরু করবে।'

ইনজুরিতে ভুগছেন বেশ কয়েকজন পেসার। সে জন্য তাদের (জোফরা আর্চার, মার্ক উড, ক্রিস ওকস) ছাড়াই মাঠে নামতে হবে ইংল্যান্ডকে। তবে পেস আক্রমণ নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই স্বাগতিকদের। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ফিরেছেন এই সিরিজে। যেটা নয়া ক্যাপ্টেন ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের জন্যও স্বস্তির। তিন টেস্টের এই সিরিজ আবার ইংল্যান্ডের জন্য আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। কেননা, বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের তলানিতে ইংল্যান্ড। সেখান থেকে এগিয়ে যাওয়ার স্বপ্নও দেখছেন স্টোকসরা।

আরও পড়ুন

×