ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেনজেমা-ভিনি-লুকায় পারফেক্ট জয় রিয়ালের

বেনজেমা-ভিনি-লুকায় পারফেক্ট জয় রিয়ালের
×

সেল্টা ভিগোর বিপক্ষে বড় জয় রিয়ালের। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ২৩:৪৩ | আপডেট: ২০ আগস্ট ২০২২ | ২৩:৪৩

কাসেমিরো পরবর্তী জীবনের শুরুটা ভালো মতোই পার করেছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র ও লুকা মডরিচ দুর্দান্ত খেলেছেন। তাদের পারফরম্যান্সে সেল্টা ভিগোর মাঠে ৪-১ গোলের পারফেক্ট জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। 

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ২-১ গোলের লিড নেয়। ডেভিড আলাদা পেনাল্টি আদায় করে দেন। গোল করেন ফ্রান্সম্যান বেনজেমা। নয় মিনিট পরে সমতায় ফেরে সেল্টা ভিগো। পেনাল্টি থেকে গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগ আসপাস। ম্যাচের ৪১ মিনিটে আলাবার বল ধরে দলকে লিড দিয়ে প্রথমার্ধ শেষ করেন লুকা মডরিচ।  

ম্যাচের ৫৬ মিনিটে মৌসুমে নিজের প্রথম গোল করেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস। লুকা মডরিচ দারুণ এক বল দেন তাকে। সুযোগ হারাননি লেফট উইঙ্গে খেলা ভিনি। ১০ মিনিট পরে আবার গোল করে রিয়াল। এবার জালে বল জড়ান রাইট উইঙ্গে খেলা উরুগুয়ের তরুণ ফেদে ভালভার্দে। তাকে গোলে সহায়তা দেন ভিনিসিয়াস। 

রিয়াল মাদ্রিদ বড় ব্যবধানে জিতলেও দারুণ ফুটবল খেলেছে সেল্টা ভিগো। শুধু বল দখলে (৫১ শতাংশ) এগিয়ে থেকে নয় আক্রমণও বেশি করেছে দলটি। গোল মুখে শট নিয়েছে আটটি। যেখানে রিয়াল পাঁচ শট নিয়ে জালে জড়িয়ে দিয়েছে চার গোল। ব্লাঙ্কোসরা অবশ্য ব্যর্থ আক্রমণ করেছে বেশ কটি।

আরও পড়ুন

×