ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিপিএলে দল নিল দুর্দান্ত ঢাকা, ড্রাফটের সূচি ঘোষণা

বিপিএলে দল নিল দুর্দান্ত ঢাকা, ড্রাফটের সূচি ঘোষণা
×

বিপিএল ও দুর্দান্ত ঢাকার লোগো

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৪

বাংলাদশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে ৭ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ‘দুর্দান্ত ঢাকা’। এছাড়া ড্রাফটের সূচি ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত আসরে নতুন মালিকানায় ঢাকা ডমিনেটর্স নামে ঢাকা ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছিল। এবার সেটি পরিবর্তন হয়ে ‘দুর্দান্ত ঢাকা’ হিসেবে দেখা যাবে।

এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে বিপিএলের ১০ম আসরের প্লেয়ার ড্রাফট। রাজধানীর একটি অভিজাত হোটেলে এই প্লেয়ার ড্রাফট আয়োজন করা হবে।

বিপিএলের জন্য চূড়ান্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হল:

১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২. সিলেট স্ট্রাইকার্স

৩. রংপুর রাইডার্স

৪. ফরচুন বরিশাল

৫. খুলনা টাইগার্স

৬. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

৭. দুর্দান্ত ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া সূচি অনুযায়ী, আগামী বছরের ৬ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএলের দশম আসর।

আরও পড়ুন

×