ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

লিগ শুরু নিয়ে দ্বিমত পিকে-রামোসের

লিগ শুরু নিয়ে দ্বিমত পিকে-রামোসের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২০ | ০৪:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে সেই মধ্য মার্চ থেকে বন্ধ আছে ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল। তবে আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন স্প্যানিশ, ইতালির লিগের ফুটবলাররা। এর মধ্যে জুনের দ্বিতীয় সপ্তাহে মাঠে লিগ ফেরার ব্যাপারে আশাবাদী লা লিগ কর্তৃপক্ষ। তবে তা নিয়ে দ্বিমত আছে অনেকের। এই যেমন লা লিগার শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদের সের্গিও রামোস এবং বার্সেলোনার জেরার্ড পিকে লিগ শুরু নিয়ে একমত হতে পারছেন না।

আগামী ১২ জুন লা লিগা শুরু হবে বলে দাবি করা হচ্ছে। লেগানেস কোচ জাভিয়ের আগুইরো জানিয়েছেন, কর্তৃপক্ষ সব ক্লাবকেই সম্ভাব্য ওই তারিখ জানিয়েছে। তবে বার্সার স্প্যানিশ সেন্টার ব্যাক জেরার্ড পিকে বলেন, ‘আমিও আশা করছি জুনেই খেলা শুরু হোক। কিন্তু সেটা আমাদের দেশে করোনা আক্রান্তের মাত্রার ওপর নির্ভর করা ‍উচিত। সব কিছুর আগে স্বাস্থ্যবিধি মানতে হবে। এছাড়া আমাদের প্রস্তুতিরও দরকার আছে। ইনজুরি শঙ্কা নিয়েও আমাদের ভাবতে হবে।’

তবে রিয়াল অধিনায়ক ও সেন্টার ডিফেন্ডার রামোস মনে করেন, দেশের এই সময় ফুটবল খুব দরকর, ‘আমি খেলা শুরুর জন্য মুখিয়ে আছি। আমাদের ডিসিপ্লিন হতে হবে। যাতে দ্রুতই আমরা লিগ শুরু করতে পারি। এই করোনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত হতে একসঙ্গে লড়তে হবে।’

আগামী ১৬ মে শুরু হতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগা। তাদের দেখাদেখি ইতালি-স্পেনও লিগ ফেরানোর চিন্তা করছে। কিন্তু নতুন করে করোনা আক্রান্ত ফুটবলার পাওয়া যাওয়ায় লিগ শুরু নিয়ে বেড়ে যাচ্ছে অনিশ্চয়তা। জার্মানির দ্বিতীয় বিভাগের এক ক্লাবে করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে। ইতালির দুই ক্লাবে করোনায় রোগী পাওয়া গেছে। স্প্যানিশ দুই-তিনটা ক্লাবেও পাওয়া গেছে করোনা আক্রান্ত ফুটবলার।

আরও পড়ুন

×