ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সকালে নামছে ব্রাজিল, একাদশে আসতে পারে যে পরিবর্তন

সকালে নামছে ব্রাজিল, একাদশে আসতে পারে যে পরিবর্তন
×

ভিনিসিয়াস ও দিয়াজ গড়ে দিতে পারেন পার্থক্য। ছবি: গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ২২:১০

কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে কলম্বিয়ার। ব্রাজিলেরও এক পা শেষ আটে। তারপরও ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ উরুগুয়ে। 

গ্রুপ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে পানামার মুখোমুখি হবে। অন্য দিকে গ্রুপের রানার্স আপ দলের খেলতে হবে দুর্দান্ত ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে। যে কারণে ব্রাজিল ও কলম্বিয়া চাইবে প্রতিপক্ষ হিসেবে উরুগুয়েকে এড়াতে। গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া তাই জরুরি। 

ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে যেকোন ব্যবধানে জিততে পারে তবেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকি কলম্বিয়া কোনভাবে ব্রাজিলকে আটকাতে পারলেই অর্থাৎ ম্যাচ ড্র হলেই গ্রুপের চ্যাম্পিয়ন হবে ১৫ ম্যাচে অপরাজিত দলটি। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে আসতে পারে পরিবর্তন। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বিশ্রাম দিতে পারেন দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রকেই। কারণ তার হলুদ কার্ডের জটিলতা আছে। আরেকটি হলুদ কার্ড পেলে কোয়ার্টারে তাকে বেঞ্চে বসে কাটাতে হবে। কোচ অবশ্য কার্ডের ভয়ে গত ম্যাচে দুই গোল করা ভিনিকে বিশ্রাম না দেওয়ার সিদ্ধান্তই নিতে পারেন। 

প্যারাগুয়ে ম্যাচে হলুদ কার্ড দেখেছেন লুকাস পাকুয়েতা ও ওয়েন্ডেল। এর মধ্যে পাকুয়েতাকে বিশ্রাম দিয়ে আন্দ্রিয়েস পেরেইরাকে খেলালে অবাক হওয়ার কিছু থাকবে না। কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে দারুণ খেলেছেন পেরেইরা।    

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন, ওয়েন্ডেল, মার্কুইনোস, এদের মিলিতাও, দানিলো, ব্রুনো গিমারেজ, জোয়াও গোমেজ, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, সাভিও। 

কলম্বিয়ার সম্ভাব্য শুরুর একাদশ: কামিলো ভার্গাস, ড্যানিয়েল মুনোজ, দাভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, জোহান মোজিকা, রিকার্ডো রিকো, জেফারসন লার্মা, জোহান আরিয়াস, জেমস রদ্রিগেজ, জেমস করদোবা, লুইস দিয়াজ।     

আরও পড়ুন

×