সবচেয়ে দামী স্টার্কের এবার অর্ধেক দাম
অজি পেসার স্টার্ক। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৮:০৮
আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন মিশেল স্টার্ক। ভারতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর তার দাম তরতর করে বেড়ে যায়। কলকাতা নাইট রাইডার্স তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল। স্টার্ক বেশ খরুচে হলেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল কলকাতা।
এবারের মেগা নিলামের ওই স্টার্ককে ছেড়ে দেয় কলকাতা। নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছে। তবে স্টার্ক পাননি পূর্বের মতো দাম। এবার অর্ধেকেরও কম দামে তাকে পেয়ে গেছে দিল্লি। নিলাম থেকে তাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস।
মেগা নিলামে স্টার্কের সর্বোচ্চ দামের রেকর্ডও ভেঙে গেছে। প্রথমে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে কেনে পাঞ্জাব কিংস। পরেই তাকে ছাড়িয়ে যান ঋষভ পান্ত। তাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।
- বিষয় :
- আইপিএল
- মিশেল স্টার্ক
