ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওভালের সিরিজ নির্ধারণী টেস্টে নেই বুমরাহ

ওভালের সিরিজ নির্ধারণী টেস্টে নেই বুমরাহ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ১৫:৫৪

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে খেলছেন না ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। বৃহস্পতিবার ওভালে শুরু হতে যাওয়া এই সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। পিঠের পুরোনো চোট মাথায় রেখেই ঝুঁকি না নিয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

সিরিজের চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডে বুমরাহ ছিলেন একেবারেই নিষ্প্রভ। বোলিংয়ে ৩৩ ওভার খরচ করে দিয়েছিলেন ১১৫ রান। টেস্ট ক্যারিয়ারে যা তার এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

এখন পর্যন্ত চলমান সিরিজে ১৪ উইকেট শিকার করে মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বুমরাহ। তার অনুপস্থিতিতে একাদশে ফেরানো হতে পারে আকাশ দীপকে, যিনি চতুর্থ টেস্টে চোটের কারণে খেলতে পারেননি।

ওভাল টেস্টে পেসারদের জন্য সহায়ক কন্ডিশনের ইঙ্গিত দিচ্ছে চলতি মৌসুমের পরিসংখ্যানও। এখানকার সর্বশেষ পাঁচটি কাউন্টি ম্যাচে ১৫০ উইকেটের মধ্যে ১৩১টিই এসেছে পেসারদের হাতে।

আরও পড়ুন

×