ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মহারাজের ঘূর্ণির রাজত্বে বধ অজিরা 

মহারাজের ঘূর্ণির রাজত্বে বধ অজিরা 
×

কেশব মহারাজের উইকেট উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ১৮:১১

তিন ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ২৯৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ওপেনিং জুটিতে ৬০ রান তুলে ফেলে অজিরা। ওপেনার ট্রাভিস হেডকে ফিরিয়ে প্রিনিলান শুব্রাজেন প্রথম ধাক্কাটা দেন। পরের গল্পটা কেশব মহারাজের। 

ঘূর্ণির রাজত্বে অজিদের স্কোরবোর্ড ৮৯ রানে ৬ উইকেট করে ফেলেন তিনি। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। ৪০.৫ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে হেরেছে ৯৮ রানের বড় ব্যবধানে। 

ক্রেয়ার্নে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। ওপেনিংয়ে জুটিতে ৯২ রান তোলে তারা। রায়ান রিকেলটন ৩৩ রান করে ফিরে যান। অন্য ওপেনার এইডেন মার্করাম ৮১ বলে ৮২ রান করেন। তিনে  নামা টেম্বা বাভুমা ৭৪ বলে ৬৫ ও ব্রিটজকে ৫৬ বলে ৫৭ রান করেন। ওয়ান মুলদার ২৬ বলে ৩১ রানের হার না ইনিংস খেলেন। 

জবাবে অজিরা ভালো শুরু পেলেও প্রোটিয়া বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ তিনে নামা মার্নাস লাবুশানে (১), চারে নামা ক্যামেরুন গ্রিন (৩), পাঁচে নামা জস ইংলিশ (৫), ছয়ে নামা অ্যালেক্স কেরি (০) ও সাতে নামা অ্যারন হার্ডিকে (৪) একে একে তুলে নেন। 

বিপর্যয়ে পড়া দলকে টানছিলেন ওপেনার ও অধিনায়ক মিশেল মার্শ। তিনি ৯৬ বলে ৮৮ রান করে ফিরলে হার নিশ্চিত হয়ে যায় অজিদের। তার সঙ্গে ৭১ রানের জুটি গড়া বেন ডারসুইস ৩৩ রান করেন। মহারাজ ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন। পেসার নান্দ্রি বার্গার ও লুঙ্গি এনগিডি নেন দুটি করে উইকেট।

আরও পড়ুন

×