পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ১৫:১৪
কিংবদন্তি বাবার দেখানো পথেই হাঁটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই এবার পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। তুরস্কের আন্তালিয়াতে অনুষ্ঠিতব্য ‘ফেডারেশন কাপ’ টুর্নামেন্টের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ‘ক্রিশ্চিয়ানিনহো’ নামে পরিচিত রোনালদোর ছেলে।
রোনালদো জুনিয়র এর আগেও অবশ্য পর্তুগালের জার্সি গায়ে জড়িয়েছেন। দেশের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তিনি পাঁচটি ম্যাচ খেলেছেন। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করেন তিনি।
বয়সভিত্তিক দলে বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে খেলেছেন রোনালদো জুনিয়র। এমনকি রোনালদো যে পজিশন থেকে ক্যারিয়ার শুরু করেছেন, সেই লেফট উইংয়েই খেলছেন রোনালদো জুনিয়রও। জাতীয় দলের বয়সভিত্তিক দলের পাশাপাশি বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের যুব দলেও খেলছেন রোনালদোর ছেলে। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের একাডেমিতেও খেলেছেন রোনালদো জুনিয়র।
Cristiano Ronaldo Júnior has been called up to the U16 Portugal squad 🇵🇹
— ESPN FC (@ESPNFC) October 21, 2025
Like father, like son 😉 pic.twitter.com/iNw6WUpKjE
- বিষয় :
- ক্রিশ্চিয়ানো রোনালদো
- পর্তুগাল
