ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেসির গোলেও রক্ষা পায়নি মায়ামি

মেসির গোলেও রক্ষা পায়নি মায়ামি
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৪:৪৪

প্লে-অফের প্রথম ম্যাচে জোড়া গোল করলেও দ্বিতীয়টিতে দলকে জেতাতে পারলেন না লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের দ্বিতীয় লেগে ন্যাশভিলের কাছে ২-১ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। রোববার ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরল। ফলে সিরিজের ভাগ্য গড়িয়েছে তৃতীয় ও শেষ ম্যাচে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিক ন্যাশভিল। প্রথমার্ধেই দুই গোল করে তারা মায়ামিকে কোণঠাসা করে ফেলে। ম্যাচের মাত্র ৯ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সায়ম সুরিজ। এরপর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন জশ বাউয়ার।

দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না মায়ামি। দুই দলই গোলের জন্য ১০টি করে শট নেয়। শেষ পর্যন্ত ম্যাচের ৯০ মিনিটে লিওনেল মেসি একটি গোল করে হারের ব্যবধান কমালেও, তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই হারের ফলে প্লে-অফ সিরিজ এখন ১-১ সমতায়। আগামী শনিবার দুই দলের মধ্যে বাঁচা-মরার তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যে ম্যাচের বিজয়ী দলই উঠবে পরবর্তী রাউন্ডে।

আরও পড়ুন

×