ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাঁচ ফিফটিতে বড় লিড অজিদের 

পাঁচ ফিফটিতে বড় লিড অজিদের 
×

ফিফটি করার পথে মিশেল স্টার্ক। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১৪:৩৪

ব্রিজবেনে গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটার ফিফটি পেয়েছেন। মিশেল স্টার্কের ৭৭ রানে ভর করে ৫১১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড নিয়েছে অজিরা। 

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৩৪ রান তোলে। ওপেনার জ্যাক ক্রলে ৭৬ রান যোগ করেন। জো রুট প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৮ রানে থামেন। মিশেল স্টার্ক ৬ উইকেট তুলে নেন। 

জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে প্রথম টেস্টে জয় পাওয়া অজিরা। ওপেনিং জুটিতে ১৩.১ ওভারে ৭৭ রান তোলে তারা। ট্রাভিস হেড ৪৩ বলে ৩৩ করে ফিরে যান। জ্যাক ওয়েদারাল্ড ৭৮ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ১২টি চার ও একটি ছক্কা মারেন তিনি। 

তিনে নেমে মার্নাশ লাবুশানে ৭৮ বলে ৬৫ রানের ওয়ানডে গতির ইনিংস খেলেন। নয়টি চারের সঙ্গে একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। স্টিভ স্মিথ ৮৫ বলে ৬১ রান যোগ করেন। তিনি পাঁচটি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন। 

রান পেয়েছেন ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কেরি ও মিশেল স্টার্ক। পেস অলরাউন্ডার গ্রিন ৫৭ বলে ৪৫ রান যোগ করেন। কেরি খেলেন ৬৯ বলে ৬৩ রানের ইনিংস। মিশেল স্টার্কের ব্যাট থেকে আসে ১৪১ বলে ইনিংসের সর্বাধিক ৭৭ রান। তিনি ১৩টি চারের শট খেলেন। ইংল্যান্ডের পেসার ব্রাউডন কার্স ৪টি ও বেন স্টোকস ৩ উইকেট তুলে নেন।   

আরও পড়ুন

×