ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কামিন্স-লায়নের তোপে সিরিজ ছোঁয়া দূরত্বে অজিরা 

কামিন্স-লায়নের তোপে সিরিজ ছোঁয়া দূরত্বে অজিরা 
×

অস্ট্রেলিয়ার উইকেট উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ১৪:৪০

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে অ্যালেক্স কেরি সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক শতকের দেখা পেয়েছেন ঘরের ছেলে ট্রাভিস হেড। তাদের ব্যাটে স্কোরবোর্ডে কর্তৃত্ব পাওয়া অজিরা বল হাতেও দাপট দেখিয়েছে। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কামিন্স-বোল্যান্ড কর্তৃত্ব করেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তোপ দেগেছেন কামিন্স-লায়ন। তাদের দাপটে শেষ দিন জয় ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেড ওভালে প্রথম ইনিংসে ৩৭১ রান করেছিল অস্ট্রেলিয়া। উসমান খাজা ৮২ রানের ইনিংস খেলেন। ১০৬ রান করেন উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। এছাড়া মিশেল স্টার্ক ৫৪ রান যোগ করেন। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৬ রানে অলআউট হয়। দলটির হয়ে বেন স্টোকস ৮৩ রান করেন। হ্যারি ব্রুক ৪৫ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংস থেকে ৮৫ রানের লিড পায় কামিন্সের দল।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৩৪৯ রান তোলে। যার অর্ধেক রান একাই করেছেন ওপেনার হেড। তিনি ২১৯ বলে ১৭০ রানের ইনিংস খেলেন। ১৬টি চারের সঙ্গে তার ব্যাট থেকে দুটি ছক্কার শট আসে। উসমান খাজা ৪০ রান যোগ করেন। কেরির ব্যাট থেকে আসে ৭২ রানের কার্যকরী ইনিংস। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৪৩৫ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

জবাবে নেমে ইংলিশরা ২০৭ রানে ৬ উইকেট হারিয়েছে। দলের হয়ে লড়াই করেছেন ওপেনার জ্যাক ক্রলি। তার ব্যাট থেকে ১৫১ বলে ৮৫ রান আসে। আটটি চার মারেন তিনি। জো রুট ৩৯ ও হ্যারি ব্রুক ৩০ রান করে আউট হলে বিপদে পড়ে যায় সফরকারীরা। শেষ বেলায় ক্রিজে এসে স্টোকস ৫ রান করে আউট হন। শেষ দিন অজিদের নিতে হবে ৪ উইকেট। ইংল্যান্ডের সামনে এখনো ২২৮ রানের পাহাড়। দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছেন কামিন্স ও লায়ন। প্রথম ইনিংসে কামিন্স ও বোল্যান্ড তিনটি করে উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন

×