বক্সিং ডে টেস্ট
২০ উইকেটের প্রথম দিন
বক্সিং ডে টেস্টে স্কুপ খেলার পথে ইংলিশ পেসার গাস আটকিনসন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৬:২৬
অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টেই হেরেছে ইংল্যান্ড। সিরিজ হেরে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে মরণ কামড় বসানোর স্বস্তি ছিল ইংলিশ বোলারদের চোখে মুখে। জস টঙয়ের তোপে স্বাগতিক অজিরা যে ৪৫.২ ওভারে মাত্র ১৫২ রানেই অলআউট হয়েছে।
কিন্তু বেন ডাকেট-বেন স্টোকসদের মোটেও স্বস্তির দিন শেষ করতে দেননি অস্ট্রেলিয়ার পেসাররা। ২৯.৫ ওভারে ইংলিশদের প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট করে দিয়েছে স্টিভ স্মিথের দল। বক্সিং ডে টেস্টে পেসারদের দাপটের দিন ৪২ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৪ রান তুলে প্রথমদিন শেষ করেছে।
অস্ট্রেলিয়ার দেড়শ’ ছাড়ানো ইনিংসে সর্বাধিক ৩৫ রান করেন আটে ব্যাট করতে নামা পেসার মাইকেল নেসের। পাঁচে নেমে উসমান খাজা ২৯ রান যোগ করেন। অ্যালেক্স কেরি ২০ রানের ইনিংস খেলেন। ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে আসে ১৭ রান। জস টঙ ৪৫ রান দিয়ে ৫ উইকেট নেন। গাস আটকিনসন ২ উইকেট দখল করেন।
ইংল্যান্ডের একশ’ ছাড়ানো ইনিংসে লড়ছিলেন হ্যারি ব্রুক। তিনি পাঁচে ব্যাট করতে নেমে সর্বাধিক ৪১ রান করেন। পেসার আটকিনসন দ্বিতীয় সর্বাধিক ২৮ রান যোগ করেন। স্টোকসের ব্যাট থেকে ১৬ রান আসে। নেসের ৪টি ও বোল্যান্ড ৩ উইকেট তুলে নেন। স্টার্কের দখলে যায় ২ উইকেট।
- বিষয় :
- অ্যাশেজ সিরিজ
- অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
