ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কঙ্গোর বিশ্বকাপ দলে যারা

কঙ্গোর বিশ্বকাপ দলে যারা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৫:০৩

অর্ধশতাব্দীরও বেশি সময় পর ফিফা বিশ্বকাপের মহামঞ্চে ফিরল আফ্রিকান পরাশক্তি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। সবশেষ ১৯৭৪ সালে জার্মানির বিশ্বকাপে ‘জায়ারে’ নামে অংশ নিয়েছিল দেশটি। দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার পর এবার নিজেদের আসল পরিচয় ‘কঙ্গো’ নামে বিশ্বমঞ্চে পা রাখবে তারা। সোমবার ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি।

ফরাসি কোচ সেবাস্তিয়েন দেসাব্রের অধীনে এবার ‘কে’ গ্রুপে খেলবে কঙ্গো। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া এবং উজবেকিস্তান। আসরের অন্যতম কঠিন গ্রুপে পড়লেও বিশ্বকে চমকে দিতে চায় আফ্রিকান দেশটি।

কঙ্গোকে বিশ্বকাপে তোলা চেনা মুখগুলোকেই চূড়ান্ত দলে অগ্রাধিকার দিয়েছেন কোচ দেসাব্রে। স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি তাদের ডিফেন্স লাইনআপ। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দুই তারকা রাইট-ব্যাক অ্যারন ওান-বিসাকা ও অ্যালেক্স তুয়ানজেবে রক্ষণভাগে কঙ্গোর মূল ভরসা। তাদের সঙ্গে আছেন অধিনায়ক চানসেল এম্বেম্বা ও আর্থার মাসুয়াকু। এছাড়া হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন গেদেওন কালুলু।

দলের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন সেড্রিক বাকাম্বু, ফিস্টন মায়েলে এবং চিলির লিগে খেলা সাইমন বাঞ্জা। মিডফিল্ডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গেল কাকুতা। তার অভিজ্ঞতাকে মাঝমাঠে কাজে লাগাতে চান ফরাসি কোচ।

একনজরে কঙ্গোর ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: লিওনেল এমপাসি, টিমোথি ফায়ুলু, মাতিউ ইপোলো।
ডিফেন্ডার: চানসেল এম্বেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, অ্যালেক্স তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, গেদেওন কালুলু, জোরিস কায়েম্বে, স্টিভ কাপুয়াদি, রকি বুশিরি, ডিলান বাতুদিলসিকা।
মিডফিল্ডার: গেল কাকুতা, নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, ইডো কায়েম্বে, এনগালায়েল মুকাউ, চার্লস পিকেল, নাথানেল এমবুকু, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া।
ফরোয়ার্ড: সেড্রিক বাকাম্বু (অধিনায়ক), ইয়োয়ান উইসা, থিও বঙ্গোন্ডা, ফিস্টন মায়েলে, সাইমন বাঞ্জা।

আরও পড়ুন

×