ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পর্তুগালের একাদশে রোনালদো, নেই দিয়াজ-লিও

পর্তুগালের একাদশে রোনালদো, নেই দিয়াজ-লিও
×

কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করছে রোনালদোরা। ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২২:১৮ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ২২:৩৪

ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় বুধবার রাত ১১টায় ‘কে’ গ্রুপের এই ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলটির শুরুর একাদশে আছেন অভিজ্ঞ ক্রিস্টিয়ানো রোনালদো।
 
ফরোয়ার্ড লাইনে তার সঙ্গে বেনার্ড সিলভা ও পেদ্রো নেতোকে রাখা হয়েছে। শুরুতে জায়গা হয়নি রাফায়েল লিও ও ফ্রান্সিসকো কনসেইকাওয়ের। 

পর্তুগালের মিডফিল্ড শক্তিশালী। প্লে মেকার পজিশনে আছেন ব্রুনো ফার্নান্দেজ। তাদের নিচে গেম কন্ট্রোলার হিসেবে খেলবেন পিএসজি’তে দুর্দান্ত মৌসুমে কাটানো ভিতিনহা ও জোয়াও নেভেস। 

তবে রক্ষণে চমক রেখেছেন পর্তুগালের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ। রুবেন দিয়াজ ও গঞ্জালো ইনাসিও নেই শুরুর একাদশে। তাদের জায়গায় টমাস আরাজো ও রাফায়েল ভেইগা শুরু করছেন। 

পর্তুগালের একাদশ: ডিয়াগো কস্তা, জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা, নুনো মেন্ডিস, জোয়াও নেভাস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো। 

আরও পড়ুন

×