ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিকে হারানোর উচ্ছ্বাসে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

জার্মানিকে হারানোর উচ্ছ্বাসে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১০:১৬

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর প্যারাগুয়েজুড়ে বইছে উৎসবের আমেজ। সেই আনন্দ ভাগাভাগি করতে দেশটিতে এক দিনের জাতীয় সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বোস্টনে রাউন্ড অব ৩২-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও প্যারাগুয়ে। এদিন নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় ছিল দুই দল। এরপরই টাইব্রেকারে গোলরক্ষক অরল্যান্ডো গিলের দুর্দান্ত নৈপুণ্যে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে গুস্তাভো আলফারোর দল।

এর মধ্য দিয়ে ২০০২ সালের পর প্রথমবার শেষ ষোলো খেলতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দলটি। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট পেনা ঘোষণা দেন, মঙ্গলবার দেশজুড়ে জাতীয় ছুটি পালন করা হবে। তিনি লিখেন, ‘প্যারাগুয়ে কখনো হার মানে না!’ এরপর আনুষ্ঠানিকভাবেই ছুটির ঘোষণা দেওয়া হয়।

প্যারাগুয়ের আইন অনুযায়ী, নির্বাহী বিভাগ বছরে অতিরিক্ত ৩টি সরকারি ছুটি ঘোষণা করতে পারে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় দল ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছিলেন।

এর আগে জার্মানির বিপক্ষে জুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পরে কাই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে জার্মানির একটি গোল ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় ফাউলের কারণে বাতিল হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক ওর্লান্দো গিল। তিনি নির্ধারিত সময়ে ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন।

আরও পড়ুন

×