পেনাল্টি নেওয়ার আগে রোনালদো কি আসলেই ‘বিসমিল্লাহ’ বলেছেন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১২:৩২ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১২:৩৪
ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয়তায় ভরা ম্যাচে ২-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। এদিন ম্যাচের ৬৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরানোর পাশাপাশি নকআউটে নিজের গোল খরা কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পেনাল্টি থেকে সেই গোল করার আগে রোনালদোর একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি নেওয়ার আগে নিজের সঙ্গে কথা বলতে দেখা যায় পর্তুগাল অধিনায়ককে। রোনালদো আনমনে কি পড়েছিলেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে ভক্তদের একটি অংশ বলছে পেনাল্টি কিক নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন সিআর সেভেন।
সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পেনাল্টি কিক নেওয়ার ঠিক আগের মুহূর্তে গভীর মনোযোগ দিয়ে স্পটের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা বিড়বিড় করছিলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। তার ক্ষণিকের ঠোঁট নাড়ানোর দৃশ্য লাখো ফুটবল ভক্তের নজর কাড়ে।
DID CRISTIANO RONALDO SAYING ‘BISMILLAH’ BEFORE SCORING THE PENALTY? pic.twitter.com/87TJtdKuN9
— Sulaiman Ahmed (@ShaykhSulaiman) July 3, 2026
এক্স ও ইনস্টাগ্রামে ম্যাচের সেই নির্দিষ্ট অংশের ভিডিও ক্লিপ শেয়ার করে অনেকেই দাবি করেন, রোনালদোকে শট নেওয়ার ঠিক আগে দুইবার ‘বিসমিল্লাহ’ বলতে দেখা যায়।
তবে রোনালদো নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাই পেনাল্টি নেওয়ার আগে তিনি ঠিক কী বলেছেন, সেটিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
Did Cristiano Ronaldo say 'bismillah' twice before shooting his penalty kick against Croatia? 👀 pic.twitter.com/wOWINH7v1s
— Muslim (@Muslim) July 3, 2026
প্রসঙ্গত, ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোকে বিভিন্ন ইসলামিক সংস্কৃতির সঙ্গে মিশে যেতে দেখা যায়। এমনকি ফ্রি-কিক বা পেনাল্টির মতো সেট পিস নেওয়ার আগে নিয়মিত ‘বিসমিল্লাহ’ শব্দটি বলে আসছেন বলেও আলোচনা রয়েছে। এ নিয়ে আগেও খবরের শিরোনাম হয়েছেন তিনি।
