ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ জিতে কেন ১৫৩ কেজি টমেটো পেলেন দুই স্প্যানিশ তারকা?

বিশ্বকাপ জিতে কেন ১৫৩ কেজি টমেটো পেলেন দুই স্প্যানিশ তারকা?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৫:৪০

বিশ্বকাপ জয়ের পর ফুটবলারদের বড় অঙ্কের অর্থ পুরস্কার বা বিলাসবহুল উপহার পাওয়ার ঘটনা নতুন নয়। তবে স্পেনের মিডফিল্ডার গাভি ও ফাবিয়ান রুইজ পেয়েছেন একেবারেই ব্যতিক্রমী একটি পুরস্কার। নিজ শহর লস প্যালাসিওস ই ভিলাফ্রাঙ্কায় ফিরে তারা উপহার হিসেবে পেয়েছেন নিজেদের শরীরের ওজনের সমান টমেটো।

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের এই শহরে দীর্ঘদিন ধরে একটি বিশেষ ঐতিহ্য চলে আসছে। স্থানীয় কোনো ক্রীড়াবিদ বড় আন্তর্জাতিক শিরোপা জিতলে তাকে তার শরীরের ওজনের সমপরিমাণ টমেটো উপহার দেওয়া হয়। বিশ্বকাপজয়ী গাভি ও ফাবিয়ান রুইজের ক্ষেত্রেও সেই ঐতিহ্য অনুসরণ করেছে শহরবাসী।

এই আয়োজনের অংশ হিসেবে ফাবিয়ান রুইজ পেয়েছেন ১৮৭ পাউন্ড (প্রায় ৮৫ কেজি) টমেটো। অন্যদিকে গাভির ভাগ্যে জুটেছে ১৫১ পাউন্ড (প্রায় ৬৮ কেজি) টমেটো। সব মিলিয়ে দুই বিশ্বচ্যাম্পিয়নকে দেওয়া হয়েছে ৩৩৮ পাউন্ড (প্রায় ১৫৩ কেজি) টমেটো। শহরের সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য কিংবদন্তি হেসুস নাভাসও।

বিশ্বকাপ জয়ের পুরস্কার কেবল টমেটোই নয়। আরও কিছু উপহার ও স্মারক তুলে দেওয়া হয় তাদের হাতে। স্থানীয় দুটি স্টেডিয়ামের নামকরণ করা হয় তাদের নামে, যেখানে খেলে তারা বেড়ে উঠেছেন। এছাড়াও নাভাসের প্রতি সম্মান জানিয়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরির ঘোষণাও দেওয়া হয়।

আরও পড়ুন

×