ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেসিও কি রোনালদোর সঙ্গে হাজার গোলের মাইলফলকে ছুটবেন?

মেসিও কি রোনালদোর সঙ্গে হাজার গোলের মাইলফলকে ছুটবেন?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৮

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ নতুন এক মাইলফলকের দিকে এগোচ্ছে। দুজনের ক্যারিয়ারেই এখন বাকি থাকা বড় অর্জনগুলোর একটি হলো হাজারতম গোলের ক্লাবে প্রবেশ করা। প্রশ্ন উঠছে, রোনালদো এই মাইলফলকে পৌঁছালে মেসিও কি একই লক্ষ্যে ছুটবেন?

সাবেক এমএলএস গোলরক্ষক শাকা হিসলপের মতে, মেসি ও রোনালদো দুজনের নামের পাশে ১ হাজার গোল থাকলে সেটি হবে তাদের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতারই প্রতিচ্ছবি। গোলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফুটবলপ্রেমীরা সম্ভবত এমন দৃশ্যই দেখতে চান।

হিসলপের ভাষায়, প্রজন্মকে সংজ্ঞায়িত করা দুই ফুটবলার রোনালদো ও মেসি। তাদের গোলসংখ্যা এখনো অবিশ্বাস্য এবং মেসির পারফরম্যান্সেও ধীরগতির কোনো লক্ষণ নেই। শেষ পর্যন্ত দুজনই যদি ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছান, সেটি তাদের সঙ্গে মানানসই হবে বলেও মনে করেন তিনি।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও এমএলএস ফরোয়ার্ড জিউসেপ্পে রসির অবশ্য মনে করেন, রোনালদো কী করছেন, সেটি মেসি কতটা গুরুত্ব দিয়ে দেখছেন, তা বলা কঠিন। তবে মেসি তার বর্তমান গতিতে খেলতে থাকলে আগামী তিন বছরের মধ্যেই ১ হাজার গোল পূর্ণ করতে পারেন বলে মনে করেন তিনি। মেসির ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকায় সেই সম্ভাবনাও দেখছেন রসি।

ডাচ ফুটবল কিংবদন্তি ওয়েসলি স্নেইডারও মনে করেন, ১ হাজার গোল এখন দুজনেরই অন্যতম লক্ষ্য। তার মতে, রোনালদো এই মাইলফলক স্পর্শ না করা পর্যন্ত থামবেন না। মেসিও নতুন চুক্তি করায় তার ১ হাজার গোল পূর্ণ করার সম্ভাবনা রয়েছে

আরও পড়ুন

×