ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচ কখন, বাংলাদেশ থেকে কীভাবে দেখবেন

মেসির বিদায়ী ম্যাচ কখন, বাংলাদেশ থেকে কীভাবে দেখবেন
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৭:১৫

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে ২১ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টানবেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় চলছে বিশেষ আয়োজন। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে মেসিকে বিদায় জানাবে আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে বাংলাদেশের সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় মনুমেন্টালে শুরু হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

তবে বাংলাদেশের দর্শকদের জন্য রয়েছে কিছুটা হতাশার খবর। দেশের কোনো টেলিভিশন চ্যানেল এই ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। একইভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও কোনো টিভি চ্যানেলের কাছে ম্যাচটির সম্প্রচার স্বত্ব নেই।

তবে বৈধভাবে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে অনলাইনে। এই অঞ্চলে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫, ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি ম্যাচটি দেখাবে। তবে এসব প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিতে হব। আর্জেন্টিনায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। তাদের অনলাইন প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখার সুযোগ থাকবে।

অন্যদিকে, বিভিন্ন অননুমোদিত ওয়েবসাইট বা থার্ড-পার্টি অ্যাপেও ম্যাচের স্ট্রিম পাওয়া যেতে পারে। তবে এসব মাধ্যমে খেলা দেখার ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন

×