ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিজিটাল ফুটপ্রিন্ট

সবকিছু কি মুছে যায়

সবকিছু কি মুছে যায়
×

সাব্বিন হাসান

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০৯:২৬

ডিজিটাল ডিভাইসে থাকা কোনো কিছুই একেবারে মুছে যায় না। অনেকে এই ধারণা নিয়ে বিভ্রান্ত ও শঙ্কিত। আসলে নিজে যদি নিরাপত্তার সঙ্গে ডিজিটাল দুনিয়ায় বিচরণ না করেন, তাহলে সমস্যা থাকবেই; সৃষ্টি হবে জটিলতা। এমনকি বেহাত হতে পারে নিজের যে কোনো তথ্য, ছবি বা ভিডিও।

তাহলে কী করবেন– সে প্রশ্ন আসবেই। আদতে ডিভাইস থেকে নিজেকে আড়াল করা সহজ নয়। একবার যা ডিজিটাল সিস্টেমে জায়গা পেয়ে যায়, তা আর কখনোই মুছে যায় না। এরই নাম ডিজিটাল ফুটপ্রিন্ট।

ডিজিটাল ডিভাইসে যেসব কাজ করা হয়, সেই কাজের রেশ বা ইতিহাস কিন্তু কোথাও না কোথাও সংরক্ষিত থেকেই যায়। যেমন পুরোনো ডিভাইস কেনা বড় ধরনের ঝুঁকির কারণ।

ঠিক তেমনি পুরোনো হয়ে যাওয়া ডিভাইস বিক্রি করা তথ্য নিরাপত্তার জন্য অনিরাপদ উদ্যোগ। কারণ, দুই ক্ষেত্রেই ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যাওয়ার সত্যটা মেনে নিতে হয়। এখন প্রশ্ন তৈরি হচ্ছে, ডিভাইস ও ওয়েব ব্রাউজার থেকে কি আদতে সব ধরনের ফুটপ্রিন্ট মুছে ফেলা যায়? আর গেলেও তা কীভাবে?

ইউ ক্যান টু

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিশেষ একটি বাক্য বেশ ভাইরাল হয়েছে। ঘটনার সৃষ্টি বিশেষ এক এআই অ্যাকাউন্ট থেকে।

‘আই অ্যাম ডিলিটেড মাই এন্টায়ার ফুটপ্রিন্ট, ইউ ক্যান টু’– বাক্যটি নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তৈরি করেছে, যার ভিউ ছুঁয়েছে সাত কোটি। এতে দাবি করা হয়, ডিজিটাল ফুটপ্রিন্ট কি সত্যিই সম্পূর্ণ মুছে ফেলার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চাইলে বা প্রয়োজনে এটি করা সম্ভব।

মাই গুগল অ্যাক্টিভিটি

অনেক বিশেষজ্ঞ বলছেন, সব অ্যাক্টিভিটি একেবারে মুছে ফেলা সম্ভব। গুগল সার্চে করা সব ধরনের অনুসন্ধান, তা তথ্যই হোক বা ছবি, গুগল থেকে তা মুছে দিতে myactivity.google.com সাইটে যেতে হবে। সাইটে রয়েছে ‘মাই গুগল অ্যাক্টিভিটি’ অপশন। সেখানে গিয়ে কয়েকটি অপশন দৃশ্যমান হবে।

বাঁ পাশের ওপরে ‘ডিলিট অ্যাক্টিভিটি বাই’ অংশে ক্লিক করে সেখান থেকে অল টাইম অপশন নির্বাচন করতে হবে। নির্দেশনা মেনে এমনটি করলে গুগল সংরক্ষিত সব ধরনের সার্চ ডিলিট হয়ে যাবে। চাইলে পরের সার্চের ইতিহাস সাংরক্ষিত না হোক, এমনটা করা সম্ভব।

গুগলে গিয়ে বাঁ অংশের ওপরেই ওয়েব 

অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি ও ইউটিউব হিস্ট্রি অপশন বন্ধ রাখা সম্ভব। তখন নিজের করা কোনো সার্চ হিস্ট্রি আর সংরক্ষিত হবে না। নির্দেশিত দুটো কাজ করলে যে কারও পুরোনো ডেটা মুছে যাবে।

অন্যদিকে, ভবিষ্যতের সব ধরনের ডেটা মুছে ফেলতে গুগল অ্যাকাউন্ট সেটিং থেকে ডেটা ও প্রাইভেসি অপশন বন্ধ করতে হবে। এমনটি করার পর থেকেই গুগলের কোনো কার্যক্রম (অ্যাক্টিভিটি) সংরক্ষিত হবে না বলে নির্দেশনায় জানানো হয়।

ইউটিউব হিস্ট্রি

যদি এসব নির্দেশনা মনে না থাকে, তা হলে সুবিধা রয়েছে অটো ডিলিট অপশন। আগের মতো মাই অ্যাক্টিভিটি ডট গুগল ডটকমে পৌঁছে অটো ডিলিট অপশন নির্বাচন করতে হবে। সেখান থেকে বেছে নিন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। এতে নির্দিষ্ট সময়ের পরে নিজের সব ধরনের সার্চ ইতিহাস আপনা থেকেই মুছে (ডিলিট) যাবে। চাইলে এই অপশন থেকে ইউটিউব হিস্ট্রিও মুছে ফেলার নির্দেশনা দেওয়া যাবে।

ইন্টারনেট সংযোগে নিরাপত্তা

পরের কাজটি হবে নিজের ইন্টারনেট সংযোগে বাড়তি নিরাপত্তা সুনিশ্চিত করা। সহজ ভাষায় একে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) বলে। এর ব্যবহারে নিজস্ব সব কাজই প্রায় গোপন থাকবে। তখন থেকেই কোনো ব্রাউজারে আর সার্চ হিস্ট্রি সংরক্ষিত হবে না।

আদতে কী করবেন

বিশেষজ্ঞরা বলছেন, সবকিছু করার পরও কিন্তু নিশ্চিত করে বলা যায় না, সব ডিজিটাল ফুটপ্রিন্ট ডিলিট হয়েই গেছে। কিছু না কিছু কিন্তু রয়েই যায়। তাই সতর্ক থেকে সবকিছু সার্চ করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে নিজেকে সুরক্ষিত রাখার এটাই একমাত্র গুণগত কৌশল।

আরও পড়ুন

×