ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফিউশন

সবার আগে মাল্টিটাস্কিং ফিচার

সবার আগে মাল্টিটাস্কিং ফিচার
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৩:১৪

স্মার্ট ডিভাইসের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনের ভেতরে সীমাবদ্ধ নেই; সারাক্ষণের ব্যবহারে সবকিছু কতটা মসৃণভাবে কাজ করবে– এটিই প্রধান বিবেচ্য। স্ক্রলিং, অ্যাপ বদলানো, ভিডিও স্ট্রিমিং বা সব ধরনের কাজে স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা ছাড়া ডিভাইসের গুরুত্ব থাকে না। স্মুথ অভিজ্ঞতার মূল শক্তি সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস সিক্স। অ্যাপ পরিবর্তন, স্ক্রলিং ও মাল্টিটাস্কিংকের কাজকে সাবলীল ও দ্রুত করে। ফলে এক কাজ থেকে আরেক কাজে যাওয়া হয় সহজ। কাজের গতি বাড়াতে ও ডিজিটাল জীবনযাপনকে এটি সমৃদ্ধ করে।

ব্লুভোল্ট ব্যাটারি

নির্মাতারা বলছে, বিনোদনের মুহূর্তকে জীবন্ত করে নতুন আসা ভিভো ওয়াই৫০০ মডেল। এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। সারাক্ষণের সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা বা সব ধরনের কাজে ডিসপ্লেটি মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। ফলে সব মুহূর্ত হয় উপভোগ্য। দীর্ঘস্থায়িত্ব দেবে ৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি। স্মুথ পারফরম্যান্স নিশ্চিতে মডেলে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের আলট্রা স্মুথ প্রসেসর।

ল্যাবের পরীক্ষা বলছে, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের তুলনায় এই চিপসেট ৩০ শতাংশ বেশি, ২৮ শতাংশ মানোন্নত সিপিইউ ও ৪৪ শতাংশ বেশি জিপিইউ পারফরম্যান্স করে। দুটি সংস্করণের স্টোরেজ ১২৮ জিবি ও ২৫৬ জিবি। 

আরও পড়ুন

×