ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বার্তালাপে স্বল্প দূরত্বে বিকল্প যোগাযোগ

বার্তালাপে স্বল্প দূরত্বে বিকল্প যোগাযোগ
×

স্মার্ট ডিভাইসে কথা বলা যাবে নেটওয়ার্ক ছাড়াই

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৫৫

ব্যস্ত শহুরে জীবনে কথোপকথন শুধু দুর্বল নেটওয়ার্কের কারণে ব্যাহত হয় না, বরং আশপাশের অতিরিক্ত শব্দ, যেমন– যানজটপূর্ণ রাস্তা, ক্যাম্পাস, গণপরিবহন বা বাজারের ভিড়ের কারণেও ব্যাহত হয়। সময়োপযোগী পরিষেবা আর কারিগরি বৈশিষ্ট্য নিয়ে আসছে একের পর এক মডেল। মধ্যবিত্তের বাজেটের স্মার্ট ২০ মডেল উন্মোচন করা হয়েছে।

পিওর ভয়েস কল

বাস্তব সমস্যাটি সমাধানে কাজ করবে পিওর ভয়েস কল প্রযুক্তি, যা ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশনের মাধ্যমে বার্তালাপের কণ্ঠ আলাদা করে শনাক্ত করে। চারপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয়।
ফলে নিয়মিত কল, অনলাইন কল বা স্পিকার ব্যবহারের সময়েও কথোপকথনে স্বচ্ছতা দেয়। স্মার্ট ডিভাইসে সাধারণত ক্যামেরা বা পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে মডেলটি পরিষ্কার ও নির্ভরযোগ্য ভয়েস কমিউনিকেশনে গুরুত্ব দিয়েছে।

৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ পাঞ্চ-হোল ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা ও গেমিংয়ে মসৃণতা দিতে কাজ করে। স্ক্রিন ট্রানজিশন ও অ্যানিমেশন হয় স্বাভাবিক ও সাবলীল। পাঞ্চ-হোল ডিজাইন স্ক্রিনকে করে ইমারসিভ ও পরিপাটি। প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টাকোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও স্ট্রিমিং ও হালকা গেমিংয়ে দেয় স্থিতিশীল পারফরম্যান্স ও সাশ্রয়ী শক্তি। এটি ৪৮ মাসের ফ্লুয়েন্সি অপ্টিমাইজেশন সুবিধা দেয়, যা দীর্ঘদিন ব্যবহারে ফোনের মসৃণতা সহায়ক হয়।

ডিভাইসটি ১.৫ মিটার উচ্চতা থেকে পতন সহনশীল মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পেয়েছে, যা পড়ে যাওয়ার মতো সাধারণ দুর্ঘটনায় সুরক্ষা দেয়।

আইপি৬৪ রেটিং পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা ও স্প্ল্যাশ টাচ সুবিধা দেয়। হালকা পানির ছিটা বা ধুলাবালির মধ্যেও স্ক্রিন থাকে সচল ও ব্যবহারযোগ্য। যাতায়াত ও অনিশ্চিত আবহাওয়ায় এই সুবিধা বাড়ায় ফোনটির নির্ভরযোগ্যতা।

স্বল্প দূরত্বে বিকল্প যোগাযোগ 

এতে আলট্রা লিঙ্ক ফ্রি কল সুবিধা রয়েছে, যা নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হলে স্বল্প দূরত্বে যোগাযোগের বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। অলওয়েজ-অন ডিসপ্লে, আইআর ব্লাস্টার ও এফএম রেডিও, যা দৈনন্দিন ব্যবহারে যোগ করে বাড়তি সুবিধা। রঙের বৈচিত্র্যে দেবে শ্যাডো ব্ল্যাক, সানলাইক অরেঞ্জ, ক্লাউডলাইন ব্লু ও পোলারিস টাইটানিয়াম। র‌্যাম ৪ জিবি ও ৬৪ স্টোরেজ জিবি।

আরও পড়ুন

×