মেটা গাইডলাইন
মাঝেমধ্যে আপডেট সমস্যার কারণ
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩৪
সারাবিশ্বের অনেকে মাঝেমধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম অ্যাকসেস করতে সমস্যায় পড়ছেন। ফটো ও প্রোফাইল ছবি দেখতেও কিছুটা সমস্যা হয়। এটি বেশ কয়েকটি দেশের নিবন্ধিতদের প্রভাবিত করেছে। ভক্তদের মাঝে যা হতাশা তৈরি করে।
অনেকে অসন্তোষের বহিঃপ্রকাশে ফেসবুকের বিকল্প সামাজিক মাধ্যমে খোঁজার কথা বলেছেন। ইনস্টাগ্রাম, মেটা ও ফেসবুক প্রতিষ্ঠাতা বিভ্রাটের বিষয়ে দাপ্তরিক কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি মেটা। তবে মেটাভুক্ত হলেও হোয়াটসঅ্যাপ নিবন্ধিতরা তেমন কোনো সমস্যায় পড়েননি।
এই সমস্যায় ২০ হাজারের বেশি রিপোর্ট (অভিযোগ) ইমেইল করা হয়। সব সমস্যাই হয় মূলত প্রধান শহরকেন্দ্রিক। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রের নিবন্ধিতরাও ফেসবুক
বিভ্রাটের সম্মুখীন হয়েছেন। অ্যাডমিন ( মেটা) সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত সমস্যায় মাঝেমধ্যে আপডেট প্রয়োজন হয়, যা করতে গ্রাহকসেবা কিছুটা বিঘ্নিত হয়। সমস্যা দৃশ্যমান হলে ক্রমে তার সমাধান করা হবে। বিচলিত হওয়ার মতো কিছু নেই এখন। তাৎক্ষণিক সমস্যায় ফেসবুক ভুক্তভোগীরা শঙ্কায় পড়েছিলেন। দ্রুত তা সমাধানে কাজ করেছে মেটা।
নিবন্ধিত গ্রাহকরা মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ও থ্রেড অ্যাপ ব্যবহারেও বিভ্রাটের শিকার হন। দ্রুতই মেটা সমস্যার উপস্থিতি স্বীকার করে বলেছে, সক্রিয়ভাবে সমস্যাটি সমাধানে যথাযথ কাজ চলমান।
সব পরিষেবা পুরোপুরি সক্রিয় না হওয়া পর্যন্ত পুনরুদ্ধারে কাজ চলে। পরামর্শক মেটা বলছে, এমন সমস্যা হলে পাসওয়ার্ড বদলে নিতে হবে। অ্যাপ বা পিসিতে নতুন পাসওয়ার্ডে লগইন ও লগআউট হতে হবে। নিরাপত্তার ইস্যুতে মেটা যেসব পরামর্শ দেবে, তা যথাযথভাবে পালন করা। ততোধিক ডিভাইসে ফেসবুক লগইনে সতর্ক থাকা প্রয়োজন।
- বিষয় :
- ইনস্টাগ্রাম
