ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিগন্যাল বাড়াতে যত্নআত্তি

সিগন্যাল বাড়াতে যত্নআত্তি
×

প্রতীকী ছবি

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১০:২৮

ভ্রমণে পূর্ণ সিগন্যালের প্রয়োজনে অনেক সময় এয়ারপ্লেন মোড অন-অফ করে সুফল পাওয়া যায় না। সে ক্ষেত্রে ফোনকে একবার রিস্টার্ট করা প্রয়োজন। রিস্টার্ট হলে অনেক সময় টাওয়ারজনিত সমস্যা তাৎক্ষণিক ও প্রাথমিকভাবে সুরাহা হয়ে যায়। এতে ভালো সিগন্যাল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ডিভাইস গবেষকরা বলছেন, অনেক ডিভাইসের দৃশ্যমান সমস্যা রিস্টার্ট করা থেকেই সমাধান হয়ে যায়। ভ্রমণে ডিভাইস অনেক সময় হুট করেই কম সিগন্যাল প্রদর্শন করে। হ্যাং হয়ে গেলেও ফোনকে কিছুক্ষণ পুরোপুরি বন্ধ রেখে আবার সচল করা ভালো। এতে ফোনের অভ্যন্তরের সফটওয়্যার নিজে থেকেই রিবুট হয়ে যায়; অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করে রিপোর্ট পাঠায় ডিভাইস নির্মাতার কাছে।

যদি ব্যবহৃত ফোন বেশ পুরোনো হয়ে যায়, তাহলে সিম ট্রে খুলে সিমকার্ড বের করে নরম কাপড় দিয়ে মুছে আবার তা চেম্বারে দিতে হবে। টানা পুরোনো সিম ব্যবহার করা উচিত নয়। অপারেটরের দেওয়া নতুন সিম ব্যবহার করা উচিত। কারণ, অপেক্ষাকৃত পুরোনো সিমকার্ডের নেটওয়ার্ক ধারণ সক্ষমতা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে। নতুন আসা সিমকার্ড টাওয়ার সিগন্যাল ভালো রিসিভ করে।

ভ্রমণে হুট করে নেটওয়ার্ক সমস্যা তৈরি হলে জরুরি ভিত্তিতে এসব পরামর্শ তাৎক্ষণিক সমাধান দিতে পারে। অনেক ক্ষেত্রে স্থানীয় অপারেটরের নেটওয়ার্ক দুর্বলতার কারণেও এমন সমস্যা হয়। সে ক্ষেত্রে অবশ্য তেমন কিছু করার থাকে না। মাঝেমধ্যে ব্যবহৃত অ্যাপ দিয়ে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফোনের নেটওয়ার্ক সক্ষমতাকে কিছুটা হলেও বাড়ানো যায়।

আরও পড়ুন

×