ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ই-কমার্স: ফিউশন

অনলাইনে উৎসবের আমেজ

অনলাইনে উৎসবের আমেজ
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১১:৪২

ই-কমার্স মার্কেটপ্লেস এবারও গ্লোবাল ফিয়েস্তা প্রচারণা উদযাপন করেছে। উৎসবের আমেজে বৈশ্বিক পণ্য সমাহারে দেওয়া হয়েছে বিশেষ মূল্যছাড়। এতে বিশ্বমানের সব পণ্য বাংলাদেশি ক্রেতার হাতে পৌঁছাবে সহজে ও সুলভে। দারাজের মূল ঈদের প্রচারণা শেষ হওয়ার পরই গ্লোবাল ফিয়েস্তা শুরু হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ঈদের উৎসবমুখর কেনাকাটার ধারাবাহিকতা ধরে রাখা।

অন্যদিকে আগ্রহীর জন্য বৈশ্বিক পণ্যকে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিউটি ও ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিকস, ঘরোয়া সরঞ্জাম ও লাইফস্টাইল– সব ক্যাটেগরিতে গ্লোবাল কালেকশন থেকে পছন্দের পণ্যটি পাওয়া যাবে। ফলে দেশে সচরাচর পাওয়া যায় না– এমন সব ব্র্যান্ডের পণ্য কেনা সহজলভ্য হবে। উৎসবের এই সময়ে কেনাকাটাকে স্বাচ্ছন্দ্যময় করতে নির্বাচিত কিছু পণ্যের ওপর থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা ও বিশেষ ডেলিভারি ডিসকাউন্ট, যা ক্রেতার পছন্দের গ্লোবাল ব্র্যান্ড কেনায় বাড়তি সাশ্রয় নিশ্চিত করবে। আগ্রহীর মধ্যে যারা কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা খুঁজছেন, তারা ইবিএল জিপ পদ্ধতির মাধ্যমে ১২ মাস পর্যন্ত বিনা সুদে মাসিক কিস্তি সুবিধা (ইএমআই) গ্রহণ করতে পারবেন। 

এতে ঈদের পরে কেনাকাটা হবে সহজ ও চাপমুক্ত। নির্ধারিত কিছুদিনে আগ্রহীদের দারাজমলের অফিসিয়াল ব্র্যান্ড স্টোর থেকে সরাসরি বিশেষ দামে অফার নেওয়ার সুযোগ রয়েছে। 

আরও পড়ুন

×