ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিমেইলে নতুন শর্ত না মানলে সেবা বন্ধ

জিমেইলে নতুন শর্ত না মানলে সেবা বন্ধ
×

ছবি: সংগৃহীত

সাদি সাবেরিন

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১১:২৪

কিছুদিন আগেও গুগল তার গ্রাহককে নতুন অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবেই ১৫ জিবি স্টোরেজ ফ্রি দিত। তবে এখন গুগলে নতুন অ্যাকাউন্ট খোলার সময় কতটা ফ্রি ক্লাউড স্টোরেজ দেওয়া হবে, সেই নিয়মে ব্যত্যয় ঘটছে। ১৫ জিবি স্টোরেজের শর্ত জানা গেছে, নতুন গ্রাহকরা এখন থেকে ১৫ জিবি স্টোরেজ বিনামূল্যে নাও পেতে পারেন। এমনকি অনেক গ্রাহক নতুন অ্যাকাউন্ট তৈরির সময় এখন মাত্র ৫ জিবি করেই স্টোরেজ পাচ্ছেন। এরই মধ্যে নতুন এই নিয়ম নিয়ে বেশ আলোচনা চলছে টেক সংস্থায়।

অন্যদিকে গুগল কর্তৃপক্ষ বলছে, আগের মতো ১৫ জিবি স্টোরেজ পেতে মানতে হবে বেশ কিছু শর্ত। যার ব্যত্যয় ঘটলে বন্ধ হয়ে যেতে পারে যে কোনো অ্যাকাউন্ট। নতুন নিয়মের শর্ত আগ্রহী যে কেউ জিমেইল অ্যাকাউন্ট তৈরির সময় এখন ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে। তবেই পাওয়া যাবে এই জনপ্রিয় ইমেইল পরিষেবা। যখন ফোন নম্বর যুক্ত করবেন, তখনই শুধু ৫ জিবির সঙ্গে অতিরিক্ত ১০ জিবি ক্লাউড স্টোরেজ বিনামূল্যে পেতে পারেন। এতে যে কেউ গুগল ফটো, ড্রাইভ ও জিমেইলের জন্য আরও বেশি স্টোরেজ ব্যবহার করার সুযোগ পাবেন। এর আগে সিমকার্ড ছাড়াও নতুন অ্যান্ড্রয়েড ফোন সেটআপের সময় ফোন নম্বর না দিলে গুগল অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হতো। এর ফলে একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলে এই ১৫ জিবি ক্লাউড স্টোরেজের সুবিধা নিতে পেরেছে।

এমন অপব্যবহার বন্ধ করতেই  গুগল এবার কঠিন নিয়ম আনছে বলে অনেকের ধারণা। এর ফলে একজন ব্যক্তি একটি নম্বর থেকে শুধু একবারই এই স্টোরেজের সুবিধা নিতে পারবেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কিছু জায়গায় নতুন অ্যাকাউন্টের জন্যই এই নতুন স্টোরেজ নিয়ম আনা হয়েছে। এর কারণ সক্রিয় ও দ্রুত স্টোরেজ পরিষেবা যেন হুটহাট ব্যাহত না হয়। এর ফলে যে কোনো গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা ও ডেটা খুঁজে পাওয়া আগের তুলনায় সহজ হবে।

তবে এই স্টোরেজে নতুন নিয়ম ছাড়াও গুগল সমর্থিত পেজে বেশ কিছু পরিবর্তন এসেছে। এর আগে লেখা আসত– আপনার গুগল অ্যাকাউন্টে কোনো খরচ ছাড়াই ১৫ জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হয়। এখন সেই ভাষা পরিবর্তন করে লেখা দৃশ্যমান হচ্ছে– আপনার গুগল অ্যাকাউন্টে কোনো খরচ ছাড়াই সর্বোচ্চ ১৫ জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হয়। পার্থক্যটা এসেছে সর্বোচ্চ এই অংশে।

বিশেষজ্ঞরা যা বলছেন

গুগল কর্তৃপক্ষ বলছে, নতুন এই নিয়ম আপাতত পরীক্ষামূলক ধাপে রয়েছে। কিন্তু ভবিষ্যতে গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে যে বড় পরিবর্তন আসছে, তার সুস্পষ্ট আভাস দিয়েছে এই নিয়ম। এমনটাই মনে করছেন গুগল পরিষেবা বিশ্লেষকের অনেকে।

আরও পড়ুন

×