ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাটকা রক্ষায় নৌ পুলিশের র‌্যালি

জাটকা রক্ষায় নৌ পুলিশের র‌্যালি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ১১:০৭ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ১১:০৭

মা ইলিশ ও জাটকা রক্ষায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা ও র‌্যালি করেছে নৌ পুলিশ। বুধবার চাঁদপুরের ষাটনলে ওই মতবিনিময় সভায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, মৎস্যজীবী সংগঠন ও জেলেরা অংশ নেন।

মতবিনিময় সভা ও র‌্যালিতেত প্রধান অতিথি ছিলেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম। তিনি সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময়ে জাটকা, মা ইলিশসহ সব ধরনের মাছ না ধরার প্রয়োজনীয়তা তুলে ধরেন। নৌ পুলিশ বলেন, জাটকা না ধরার কারণে এখন দেশে ইলিশ সহজলভ্য হয়েছে। মানুষ সচেতন হলে জাটকা, মা ইলিশসহ সব মাছ সহজলভ্য হবে। নিষিদ্ধকালীন সময়ে মাছ না ধরার জন্য এবং জাটকা সংরক্ষণ অভিযান-২০২২ সফল করার জন্য সবার সহযোগীতা চান তিনি।

নৌ পুলিশ প্রধান পরে নৌ র‌্যালিতে অংশ নেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ ছাড়া জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসানসহ চাঁদপুর নৌ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৩ সাল থেকে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে নিয়মিত অভিযান চালাচ্ছে নৌ পুলিশ। এসব অভিযানের মধ্যে জাটকা সংরক্ষণ অভিযান ও মা ইলিশ সংরক্ষণ অভিযান বিশেষ সফলতা লাভ করেছে। এতে ইলিশের উৎপাদনসহ প্রাকৃতিক উৎসে মাছের উৎপাদন বেড়েছে।

সাধারণত নভেম্বর থেকে মে মাস পযর্ন্ত নদীতে প্রচুর জাটকা পাওয়া যায়। এ সময়ে যাতে জেলেরা নির্বিচারে জাটকা নিধন তা ধরা নিষিদ্ধ। এছাড়া মার্চ ও এপ্রিল-এই দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ বছর নৌ পুলিশ ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ অভিযান শুরু করেছে।

আরও পড়ুন

×