স্ক্র্যাপ জাহাজে গ্যাসের বিষক্রিয়ায় ২ শ্রমিক নিহত
ফাইল ছবি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০২:০৮
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় একটি শিপ ইয়ার্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজে গ্যাসের বিষিক্রিয়ায় আক্রান্ত হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে কুমিরা উপকূলে অবস্থিত “ওডব্লিউডাব্লিউ ট্রেডিং এ- শিপ ব্রেকিং” নামে একটি জাহাজভাঙা কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিকের নাম- সাইফুল (২৬) ও মাসুদ (২২)। সাইফুলের বাড়ি নওগাঁয়। আর মাসুমের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে। তারা দুই জনই ওই শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের কাটার হেলপার হিসাবে কাজ করতেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, পুরাতন একটি জাহাজে কাজ করার সময় সন্ধ্যার দিকে দুই শ্রমিক গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ১০টার দিকে কুমিরা থেকে গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত দুই শ্রমিককে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
