ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শরীয়তপুর কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

শরীয়তপুর কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১
×

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান খাদে- সমকাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ০৮:১১ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ০৯:০৯

শরীয়তপুরর ভেদরগঞ্জে মাছবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার ভেদরগঞ্জ-সখিপুর সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কভার্ড ভ্যানটি চাঁদপুর ফেরিঘাট পাড় হয়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল। ভেদরগঞ্জের ডিএমখালি ইউনিয়নের চরচান্দা বাজারের পশ্চিম পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি খাদে পড়ে যায়।

এ সময় কাভার্ডভ্যানের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সখিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, চালক পালিয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন

×