চট্টগ্রামে বিএনপির সভায় ডা. শাহাদাত
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণকে মাশুল দিতে হচ্ছে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২ | ০৮:০৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২২ | ০৮:০৭
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে দেশের জনগণকে মাশুল দিতে হচ্ছে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, 'পবিত্র এই রমজান মাসে নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আর এই সিন্ডিকেটই কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই।এভাবে লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে।'
শুক্রবার বিকেলে নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। আগামী মঙ্গলবার মহানগর বিএনপির ইফতার মাহফিল সফল করতে প্রস্তুতির অংশ হিসেবে এই সভা আয়োজন করা হয়।
এর আগে দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
