ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কালিয়াকৈরে চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি

কালিয়াকৈরে চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি
×

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২২ | ০৯:৪৫ | আপডেট: ৩০ মে ২০২২ | ১০:৩১

গাজীপুরের কালিয়াকৈরে চোর সন্দেহে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার গভীর রাতে উপজেলার জানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন- কালিয়াকৈর উপজেলার বাশাকৈর এলাকার মোস্তফা হোসেনের ছেলে মোসারফ হোসেন (২৭) ও একই এলাকার আলী হোসেনের ছেলে সোহেল মিয়া (২৯)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জানপাড়া এলাকায় গভীর রাতে দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। সঠিক উত্তর দিতে না পারায় এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) সোহেল মোল্লা জানান, ওই দুই যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×