ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

দুইদিন সাত ঘণ্টা করে গ্যাস থাকবে না সিলেটে

দুইদিন সাত ঘণ্টা করে গ্যাস থাকবে না সিলেটে
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০৯

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সিলেট নগরী ও আশপাশের এলাকায় আগামী বুধবার ও বৃহস্পতিবার  সাত ঘণ্টা করে গ্যাস থাকবে না। ওই দুইদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার নগরীর গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলেছ, নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নগরী ও আশপাশের এলাকায় উল্লেখিত সময়ে কোনো গ্যাস সরবরাহ করা হবে না। 

তবে নগরীর উপকন্ঠ জালালাবাদ ক্যান্টনমেন্ট ও দক্ষিণ সুরমা উপজেলায় গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে জালালাবাদ গ্যাস।

আরও পড়ুন

×