ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গাজীপুরে এমপি সবুজ

‘বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলা যায় না’

‘বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলা যায় না’
×

বক্তব্য রাখছেন সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। ছবি- সমকাল।

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ০৮:৫৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ০৮:৫৯

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু শত কোটি গুণ শক্তিশালী। জাতির পিতার আদর্শকে মুছে ফেলা যায় না। 

তিনি বলেন, বছরের পর বছর যারা পিতার আদর্শকে মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত ছিল তারা এখন কোথায়? তাদের অস্তিত্বই বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুরের বরমী ভিটিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বরমী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলী আমজাদ মতির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাফি উদ্দিন মোড়ল, উপজেলা আওয়ামী লীগর সভাপতি হুমায়ূন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, শেখ আব্দুল লতিফ প্রমুখ।

আরও পড়ুন

×