ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

র‌্যাডিসন ব্লু চট্টগ্রামের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল আলী

র‌্যাডিসন ব্লু  চট্টগ্রামের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল আলী
×

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০৩:৫৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০৩:৫৪

র‌্যাডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউ'র প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী। 

বুধবার র‌্যাডিসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি দীর্ঘ ৩৩ বছরের সামরিক জীবন সমাপ্ত করেছেন, যাতে আছে নেতৃত্ব, পরিকল্পনা প্রণয়ন, প্রশাসন ও শিক্ষকতার সংমিশ্রণ। একাধিকবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনও করেছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একজন স্নাতকধারী। 

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ, চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্রাটিজিক স্টাডিজে মাস্টার্স এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস্‌ থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন। 

ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে পরিচিত মোহাম্মদ আলী বই পড়তে এবং গলফ খেলতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও মেয়ের বাবা। 

আরও পড়ুন

×