ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে রাজমিস্ত্রির যাবজ্জীবন

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে রাজমিস্ত্রির যাবজ্জীবন
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৮:৫২

চট্টগ্রামের বাঁশখালীতে মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মাহমুদুর রহমান হায়দার নামে এক রাজমিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মশিউর রহমান খান এ রায় দেন। বিশেষ পিপি অ্যাডভোকেট জেসমিন আক্তার বলেন, হায়দার কক্সবাজারের পেকুয়ার বজল আহমদের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যথাক্রমে ১৪ বছর এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।

২০১৬ সালের ৪ আগস্ট দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়। পরে পুলিশ কালুরঘাটের হামিদচর থেকে তাকে উদ্ধার করে এবং হায়দারকে গ্রেফতার করে। 

ওই ঘটনায় কিশোরীর বাবা হায়দারের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগ এনে মামলা করেন।


আরও পড়ুন

×