ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
×

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স— সমকাল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৪:৩৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০৬:৫২

চট্টগ্রামের আনোয়ারা থানার চৌমুহনীর চাতরী এলাকায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কাজী বাড়ির মফিজুর রহমান (৭০) এবং তার দুই পুত্রবধূ জয়নাব বেগম (২০) ও বুলবুল আক্তার (২৫)।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করছিল। অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।


আরও পড়ুন

×