ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ কিলোমিটার যানজট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ কিলোমিটার যানজট
×

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৮

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পদ্মা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়।

ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে পদ্মা সেতুর টোলপ্লাজায় ৬টি বুথের মধ্যে ২টি বুথে টোল নেওয়া হয়। বাকি ৪টি বুথ বন্ধ থাকায় গাড়ি সকাল দশটা পর্যন্ত ২টি লেনে গাড়ি চলাচল করে। টোল আদায়ে ধীর গতির কারণে যানজট সৃষ্টি হয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে ৬টি লাইন আছে। এর মধ্যে ২টিতে কাজ হচ্ছে। বাকি ৪টি লেনে টোল আদায় করা হচ্ছিল। ঘন কুয়াশার কারণে রাত ২টার দিকে থেকে ২টি লাইন বন্ধ করে দিয়ে ২টি লেনের মাধ্যমে টোল আদায় করা হচ্ছিল। কুয়াশার প্রকট কিছুটা কমলে সকাল ১০টা থেকে ৪টি লেনের মাধ্যমে টোলা আদায় শুরু হয়।

মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হায়দার জানান, সকাল থেকে বেশ কুয়াশা ছিল। পদ্মা সেতুর টোলপ্লাজায় রাত থেকে গাড়ি নিয়ন্ত্রণে বুথ কমিয়ে টোল আদায় করা হয়। এতে মহাসড়কে যানজট দেখা দেয়।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার বলেন, বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশায় যান চলাচল বন্ধ থাকে। তবে আমরা পদ্মা সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ করিনি। টোলপ্লাজায় বুথ কমিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে রাখছি। না হলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

আরও পড়ুন

×