আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চন্দ্রপাড়া দরবারের ওরস সমাপ্ত
ছবি- সমকাল।
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ০৬:৫৭ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ০৬:৫৭
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরস আজ বুধবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শাহসুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ নকশবন্দি মোজাদ্দেদী (রঃ) মঙ্গলবার বাদ জোহর পীরের রওজা শরীফ জিয়ারত করে ওরসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
দিন ও রাতভর কোরান তেলাওয়াত ও তর্জমা, পীরের অছিয়ত-নছিয়ত, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও দফায় দফায় মোনাজাত করা হয়।
বুধবার বাদ ফজর পীরের রওজা জিয়ারত করে বিশ্বের মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন গদিনাশিন পীর শাহসুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মোজাদ্দেদী। ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার জাকেরান, আশেকান ও মুরিদান উপস্থিত থেকে বিশেষ মোনাজাতে অংশ নেন।
আখেরি মোনাজাতের পর সদরপুর-চন্দ্রপাড়া, বালিয়াহাটি ও তারাইল সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।
- বিষয় :
- ওরস
- চন্দ্রপাড়া
- ঢাকা
- ফরিদপুর