নীলফামারীতে পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭ জুয়াড়ি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৩:২৭
ডিবি পুলিশ জানায়, শহরের মাথাভাঙ্গা এলাকায় ভাড়া বাড়িতে রেজাউল করিম রাজু জুয়ার আসর বসাতেন। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নীলফামারী থানার ওসি ফিরোজ কবীর বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে জেলাহাজতে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
