দোকানে বসে থাকা যুবককে দল বেঁধে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ২০:৫৮
নড়াইল সদর উপজেলার কামাল প্রতাপ গ্রামে সাফি মোল্লা (৩৫) নামে একজন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই গ্রামের বজলু মোল্লার ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ বাজারে একটি দোকানে বসে গল্প করছিলেন সাফি। এ সময় হঠাৎ ৮-১০ দুর্বৃত্ত দল বেঁধে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার জের ধরে ওই গ্রামের বিদ্যুৎ ও মধু জোমাদ্দার এবং পাশ্ববর্তী লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের আলী খা ও ওহিদার খার বাড়ি ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
- বিষয় :
- নড়াইল
- কুপিয়ে হত্যা
