ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চরের দখল জমি ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হবে: নিক্সন চৌধুরী

চরের দখল জমি ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হবে: নিক্সন চৌধুরী
×

সুধী সমাবেশে মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:০১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:০২

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, চর হরিরামপুর ইউনিয়নের ৭৫ শতাংশ জমি খাস। কিছু প্রভাবশালী ব্যক্তি তা অবৈধভাবে দখল করে রেখেছে। কিন্তু তা আর দখল করে রাখা যাবে না। দখল করা ওই সব খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হবে। 

যারা এই জমি ভোগ করছে তাদের তালিকা করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।

ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুরে এক সুধী সমাবেশে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কবির খানের সভাপতিত্বে চরহরিরামপুর ইউনিয়নের সুরমানখার হাটে এ সুধী সমাবেশ হয়। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা প্রমুখ।

সুধী সমাবেশ শেষে সংসদ সদস্য মজিবুর  রহমান চৌধুরী নিক্সন চরহরিরামপুর ইউনিয়ন থেকে মরা নদী পর্যন্ত মোট ৪ হাজার ৬০০ মিটার রাস্তা পুনর্নির্মাণকাজ উদ্বোধন করেন।


আরও পড়ুন

×