সুন্দরবন পরিদর্শনে ৭ দেশের সামরিক প্রতিনিধি দল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০৫
পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করমজল পৌঁছে তারা এখানকার বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ এ কেন্দ্রের নানা স্থাপনা ও সুন্দরনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। এসময় সামরিক প্রতিনিধি দলের পরিবারের সদস্যরাও সাথে ছিলেন।
সামরিক প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর রাফি।
করমজল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সুন্দরবনের হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রে যান। বিকেলেই তাদের সুন্দরবন পরিদর্শন শেষে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মো. আজাদ কবির।
সুন্দরবন পরিদর্শনে আসা সামরিক প্রতিনিধি দলের সদস্যরা হলেন- অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরলি সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমতি সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অমিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন।
এর আগে গতকাল রোববার ওই প্রতিনিধি দলটি গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন।
