ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আগুনে পুড়ে শিশু নিহত

চট্টগ্রামে আগুনে পুড়ে শিশু নিহত
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৭:০৪

চট্টগ্রামের আগুনে পুড়ে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। শনিবার ভোর রাতে নগরের ডবলমুরিং থানার মোলতাপাড়া নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে শিশুটির বাবা, মা ও বোনও দগ্ধ হয়েছেন।

নিহত শিশুটির নাম মো. আশরাফুল। অগ্নিদগ্ধরা হলেন- তার বাবা আমীর হোসেন, মা খালেদা আক্তার ও বোন অনিয়া আক্তার। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডবলমুরিং থানার উপ পরিদর্শক তারেক আজিজ বলেন, নিরিবিলি আবাসিক এলাকার বাসাটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড পতাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্টার ডা. নারায়ন ধর বলেন, শিশু আশরাফুলের শরীরের প্রায় ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া আমীর হোসেনের শরীরের শরীরের ৮৬ শতাংশ, খালেদা ও অনিয়ার শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×