ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ওসমানী বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে প্রবাসী দম্প‌তি

ওসমানী বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে প্রবাসী দম্প‌তি
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০৪:৩৬ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ০৪:৪৩

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যফেরত এক প্রবাসী দম্পতিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় বিমানের একটি ফ্লাইটে তারা সিলেটে এসে পৌঁছান। এ ফ্লাইটে মোট ৩১ জন যাত্রী ছিলেন।

সিলেটের সি‌ভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল সমকালকে জানান, ৬০ বছরের বেশি বয়সী এই দম্পতির শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাদেরকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×