ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত
×

ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২৩:০১

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রাম সফরে এসে ঐতিহ্যবাহী মালাই চায়ের স্বাদ নিয়েছেন। বুধবার নগরের কাজির দেউড়ির জেলা স্টেডিয়াম গেটসংলগ্ন জনপ্রিয় চায়ের আড্ডাকেন্দ্র ফ্রেশিয়ানে গিয়ে তিনি মালাই চা পান করেন। 

জানা যায়, চট্টগ্রামের তারকা হোটেল রেডিসন ব্লু থেকে হেঁটে ফ্রেশিয়ানে যান ব্রেন্ট ক্রিস্টেনসেন। এসময় তাকে দেখে সেখানে ভিড় জমান অনেকেই।

চা পান করার সময় তিনি মালাই চা তৈরির প্রক্রিয়া ও এতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সম্পর্কে জানতে চান। বিশেষ এই চায়ের প্রস্তুতকারকের সঙ্গে কথা বলে কীভাবে চা তৈরি করা হয় এবং কেন এটি এত জনপ্রিয়—সেসব বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

চা পান শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, চট্টগ্রামের এই মালাই চায়ের কথা অনেক শুনেছিলাম। কাছাকাছি এসেছি, তাই এর স্বাদ নেওয়া মিস করিনি।

ফ্রেশিয়ানের মালিক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম বলেন, বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই মালাই চায়ে দুধ, চা-পাতা, চিনি, ডিমের কুসুম ও দুধের সরসহ কয়েকটি বিশেষ উপাদান ব্যবহার করা হয়। এ কারণেই দীর্ঘদিন ধরে এটি চট্টগ্রামের মানুষের কাছে জনপ্রিয়। শুধু স্থানীয়রাই নন, দেশ-বিদেশের পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছেও এই চায়ের ব্যাপক কদর রয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন সম্মানিত অতিথির আগমন নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। সেইসাথে এটি আমাদের জন্য গর্ভেরও।

আরও পড়ুন

×