ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গার বাসিন্দা আরবীছুন নেছা মারা গেছেন

চুয়াডাঙ্গার বাসিন্দা আরবীছুন নেছা মারা গেছেন
×
×

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০২:০২

চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জের মাঝের পাড়ার বাসিন্দা মোছা. আরবীছুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত সোয়া ৮টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি প্রায় তিন বছর ধরে অসুস্থ ছিলেন। 

আরবীছুন নেছা সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক বকুল আহমেদের মা। তিনি স্বামী মো. আজগর আলী শেখ এবং চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে সমকাল পরিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশেনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন

×