খালিয়াজুরীতে অজ্ঞাত রোগে গরু ছাগলের মৃত্যু, আতঙ্ক
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০৯:৪৩
নেত্রকোনার
খালিয়াজুরীতে অজ্ঞাত রোগে কুকুর, বিড়াল ও গরু মরছে। বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে অজ্ঞাত
রোগে অন্তত ২০টি কুকুর, ছয়টি গরু, কয়েকটি ছাগল ও বিড়াল মারা গেছে। এতে এলাকাবাসীর মাঝে
আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে
জানা গেছে, খালিয়াজুরী উপজেলা সদর, লক্ষ্মীপুর, কাদিরপুর, আয়াতপুর, রসুলপুরসহ বিভিন্ন
স্থানে এসব পশু মারা গেছে। বিষয়টিকে অজ্ঞাত রোগ হিসেবে দেখছেন এলাকাবাসী। এতে তাদের
মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
নেত্রকোনা জেলা
পরিষদের সদস্য গোলাম আবু ইছহাক জানান, এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্বেচ্ছায় উদ্যোগী
হয়ে এলাকার একদল যুবককে নিয়ে কয়েকটি মৃত কুকুর মাটি চাপা দিয়েছি।
খালিয়াজুরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফয়জুর রহমান জানান, সরেজমিন বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল জানান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দ্রুত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে জানাতে বলা হয়েছে।
- বিষয় :
- অজ্ঞান রোগ
- গরু-ছাগলের মৃত্যু
- নেত্রকোনা
